News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলের ওয়ানাডে আফ্রিকান সোয়াইন জ্বরের হদিশ, শুকর নিধনের নির্দেশ
Image

কেরলের ওয়ানাডে আফ্রিকান সোয়াইন জ্বরের হদিশ, শুকর নিধনের নির্দেশ

তিরুবনন্তপুরম, ২২ জুলাই (হি.স.) : এ বার কেরলেও খোঁজ মিলল আফ্রিকান সোয়াইন জ্বরের। কেরলের ওয়ানাড জেলার মানানথাভাদির দু’টি খামার থেকে আফ্রিকান সোয়াইন জ্বরের খবর পাওয়া গিয়েছে। ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিস-এ নমুনাগুলি পরীক্ষার পর জেলার দু’টি খামারের শূকরগুলির মধ্যে এই রোগটি নিশ্চিত করা হয়েছে।

পশুপালন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, একটি খামারে শূকরের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষার ফলাফল আসার পর সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোগটি যাতে ছড়াতে না পারে সেজন্য দ্বিতীয় খামারের ৩০০টি শূকর নিধনের নির্দেশ জারি করা হয়েছে। গত কয়েক দিন ধরেই মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, উত্তরাখণ্ড, অসম এবং বিহারে আফ্রিকান সোয়াইন জ্বরের খোঁজ পাওয়া গিয়েছে। এবার কেরলেও আফ্রিকান সোয়াইন জ্বরের হদিশ মিলল। শূকরদের এই রোগের ভাইরাসের মারণ ক্ষমতা রয়েছে। তা ছাড়া এটি দ্রুত সংক্রামক। এখনও পর্যন্ত এই রোগের কোনও ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি। তবে এই রোগ শূকরদের শরীর থেকে মানবদেহে ছড়াতে পারে না বলেই মত বিশেষজ্ঞদের। কেন্দ্র অবশ্য কোনও ঝুঁকি না নিয়ে এই সমস্ত এলাকার বাসিন্দাদের শূকরের মাংস খেতে নিষেধ করেছে। জারি করা হয়েছে ‘আফ্রিকান সোয়াইন ফিভার অ্যাকশন প্ল্যান’।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026
Scroll to Top