News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura CM Covid19 Positive : ত্রিপুরার মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত
Image

Tripura CM Covid19 Positive : ত্রিপুরার মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত

আগরতলা, ২০ জুলাই (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা করোনা আক্রান্ত হয়েছেন। তিনি করোনার নমুনা পরীক্ষা করেছিলেন। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। আজ এক টুইট বার্তায় করোনা আক্রান্তের খবর মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছেন।

প্রসঙ্গত, ত্রিপুরায় করোনার প্রকোপ দ্রুত গতিতে বেড়ে চলেছে। প্রতিদিন শতাধিক করোনা আক্রান্তের খবরে পরিস্থিতি ক্রমশ জটিলতর হচ্ছে বলেই দেখা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আজ এক টুইট বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, আজ আমার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, আমার শরীরে কোন উপসর্গ নেই এবং আমি সম্পূর্ণ সুস্থ আছি। তিনি বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ জানান, তাঁর সংস্পর্শে এসেছেন এমন সকলেই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top