News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাড়ির পাশে জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ
Image

বাড়ির পাশে জঙ্গলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

আগরতলা, ২০ জুলাই : বাড়ির পাশের জঙ্গল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার  হয়েছে। মৃতের নাম অরুন দাস(৫৮)। এলাকাবাসীর দাবি, তাঁকে খুন করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনগণ মৃতের পুত্রবধু এবং ছেলের শ্বাশুড়ীকে দায়ী করেছেন।

পুলিশ জানিয়েছে, আড়ালিয়া গুরুদাসপাড়া এলাকার বাসিন্দা ছিলেন অরুণ দাস। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। কিন্তু পারিবারিক বিভিন্ন সমস্যার জর্জরিত ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীর বক্তব্য, মৃতের ছেলে রূপক দাস প্রায়শই তার বাবার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা স্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। গোটা ঘটনাটি বর্তমানে তদন্ত সাপেক্ষ।

তবে এলাকাবাসীর দাবি, মৃতের ছেলে রূপক দাস খুন করেছে তার বাবাকে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত নেই। তবে এটি খুন না আত্মহত্যা তা তদন্তের পর বেরিয়ে আসবে। 

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top