News Flash

  • Home
  • বিদেশ
  • Petrol Pumps Closed :জ্বালানি সঙ্কটে বাংলাদেশে সপ্তাহে একদিন বন্ধ পেট্রল পাম্প
Image

Petrol Pumps Closed :জ্বালানি সঙ্কটে বাংলাদেশে সপ্তাহে একদিন বন্ধ পেট্রল পাম্প

ঢাকা, ১৮ জুলাই (হি. স.) : বাংলাদেশে তীব্র হয়ে উঠেছে জ্বালানি সঙ্কট । পরিস্থিতি সামলাতে সপ্তাহে একদিন করে পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মঙ্গলবার থেকে ডিজেল দিয়ে বিদ্যু‍ৎ উৎপাদনও বন্ধ রাখা হচ্ছে। সেই সঙ্গে এলাকাভিত্তিক লোডশেডিং করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৌরাহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া

প্রসঙ্গত, গত মাস দুয়েক ধরেই বাংলাদেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। তরলীকৃত গ্যাস আমদানি করতে না পারায় যেমন বিদ্যু‍ৎ উৎধপাদন ব্যাহত হচ্ছে, তেমনই ডিজেল দিয়ে বিদ্যু‍ৎ উৎপাদন করার ফলে জ্বালানিরও তীব্র সঙ্কট দেখা দিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতির শোচনীয় অবনতি ঘটছে। দেশে জ্বালানি ও বিদ্যু‍ৎ সঙ্কট কীভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে এদিন জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকরা।

বৈঠকের পরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সপ্তাহে একদিন পেট্রল পাম্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কীভাবে, কোন পদ্ধতিতে বন্ধ রাখা হবে, সেটা পরে জানানো হবে। বন্দর এলাকায় সপ্তাহে দুই দিন পেট্রল পাম্প বন্ধ রাখার বিষয়ে ভাবা হচ্ছে।’ দেশে জ্বালানির সঙ্কট মেটাতে ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার থেকে লোডশেডিংয়ের বাড়বে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top