News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Manik Sarkar:মানিক সরকারের সাথে সুদীপ বর্মনের আলোচনা ঘিরে জল্পনা তুঙ্গে
Image

Manik Sarkar:মানিক সরকারের সাথে সুদীপ বর্মনের আলোচনা ঘিরে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ সোমবার বিধানসভার লবিতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেওয়ার পর বিরোধী দলনেতা মানিক সরকারের কক্ষে গিয়ে সৌজন্যতামূলক সাক্ষাৎ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন৷ বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান, রাজনীতি আলাদা বিষয়৷  সৌজন্যতা এখনো হারিয়ে যায়নি৷ উপনির্বাচনের প্রাক্কালে দুষৃকতীদের হামলায় সুদীপ রায় বর্মন যখন আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তখন বিরোধী দলনেতা মানিক সরকার হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন এবং তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়েছেন৷

পরিতাপের বিষয় হলো সুদীপ রায় বর্মন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা দিতে থাকলেও  শাসক দলের কোন নেতৃত্ব হাসপাতালে গিয়ে সুদীপ রায় বর্মনের শারীরিক অবস্থার খোঁজখবর নেননি৷ বিরোধী দলনেতা যে দায়িত্ব পালন করেছেন তাতে তিনি তার কাছে কৃতজ্ঞ বলে জানান৷ তাই এদিন ধন্যবাদ জানাতে মানিক সরকারের কক্ষে গিয়েছিলেন তিনি৷ বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে আলোচনা হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও৷ খুব শীঘ্রই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে সার্বজনীন বৈঠক করা হবে বলে জানান বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন৷ সোমবার বিধানসভা ভবনে এই চিত্র ফুটে ওঠার পর রাজ্যে রাজনীতিতে আবারো জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে৷

কেননা আগামী ৬ থেকে ৭ মাস পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের আগে সুদীপ রায় বর্মনের ডাকা সার্বজনীন বৈঠক বিরোধী দলগুলিকে অনেকটাই মাইলেজ দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ গত সাড়ে চার বছরে বিরোধী সবগুলি রাজনৈতিক দলের মূল ইস্যু ছিল রাজ্যে গণতন্ত্র নেই৷ বিধানসভা নির্বাচনের প্রক্কালে এ ধরনের সার্বজনীন বৈঠক থেকে হয়তোবা বিরোধী মঞ্চ গড়ে তোলার ডাক উঠতে পারে৷ আর যদি বিরোধী মঞ্চ গড়ে উঠে তাহলে শাসক দলের কাছে আসন্ন বিধানসভা নির্বাচন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল৷

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top