News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ১০৫, রাজ্যের ২৮টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

মহারাষ্ট্রে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ১০৫, রাজ্যের ২৮টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

মুম্বই, ১৮ জুলাই (হি.স.) : প্রবল বৃষ্টিতে রীতিমতো বেহাল অবস্থা মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জেলায়। বৃষ্টি ও বন্যায় মহারাষ্ট্রের ২৮টি জেলায় সোমবার দুপুর পৰ্যন্ত মৃত্যু হয়েছে ১০৫ জনের। বিগত ২৪ ঘন্টাতেই মৃত্যু হয়েছে একজনের, সোলাপুরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ২৮টি জেলা হল-পুণে, সাতারা, সোলাপুর, নাসিক, জলগাঁও, আহমেদনগর, বিড, লাতুর, ওয়াসিম, ইয়াভাতমাল, ধুলে, জালনা, আকোলা, ভান্দারা, বুলধানা, নাগপুর, নান্দুরবার, মুম্বই শহরতলি, পালঘর, থানে, নান্দেদ, অমরাবতী, ওয়ার্ধা, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, গড়চিরৌলি, সাংলি ও চন্দ্রপুর। এই ২৮টি জেলায় এখনও পর্যন্ত ১০৫ জনের মৃত্যু হয়েছে।

মহারাষ্ট্রের এই ২৮টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ২৭৫টি গ্রাম। আহতের সংখ্যা ৬৯ ও নিখোঁজ ৭ জন। মোট ১৮৯টি প্রাণীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ১১,৮৩৬ জনকে নিরাপদ স্থানে উদ্ধার করা হয়েছে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top