News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাষ্ট্রপতি নির্বাচনে অরুণাচল প্রদেশে ৬০ বিধায়কের মধ্যে ৫৯ জনের ভোটদান, একজন ফেরার
Image

রাষ্ট্রপতি নির্বাচনে অরুণাচল প্রদেশে ৬০ বিধায়কের মধ্যে ৫৯ জনের ভোটদান, একজন ফেরার

ইটানগর, ১৮ জুলাই (হি.স.) : ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনে অরুণাচল প্রদেশের ৬০ জন বিধায়কের মধ্যে ৫৯ জন ভোটদান করেছেন। এক বিধায়ক ফেরার, তিনি আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে আসেননি। রাজধানী ইটানগরে বিধানসভা চত্বরে নকমে নমাতে হল-এ আজ সোমবার সকাল ১০টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট প্রক্রিয়া। প্রথমে ভোটদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এর পর উপ-মুখ্যমন্ত্ৰী চোনা মিন, অধ্যক্ষ সহ এক-এক করে মোট ৫৯ জন বিধায়ক নিজের নিজের ভোট দান করেন।

বিধানসভার সচিব কাগো হাবুং এই তথ্য দিয়ে জানান, আজ সকাল ১০টায় ভোটগ্ৰহণ শুরু হয়ে ১১.৪৫ মিনিটে সব রাজনৈতিক দলের ৬০ জন বিধায়কের মধ্যে ৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিকে এক বিধায়ক ভোটদান করেননি। তিনি অপরাধজনিত এক মামলার ভিত্তিতে গ্রেফতার এড়াতে গা ডাকা দিয়েছেন। জানা গেছে, রাজধানী ইটানগরের মহিলা থানায় এই বিধায়কের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত এক মামলা রুজু হয়েছে। বেশ কয়েকদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছে।

অরুণাচল প্ৰদেশে কংগ্ৰেসের দুই বিধায়ক ছাড়া বিজেপি, এনপিপি, জেড (ইউ) এবং নিৰ্দলীয়দের ভোট এনডিএ সমৰ্থিত রাষ্ট্ৰপতি পদপ্ৰাৰ্থী দ্ৰৌপদী মুৰ্মুর পক্ষে যাবে বলে নিশ্চিত খবর।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top