News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Udaipur:মাতাবাড়িতে ভন্ড জ্যোতিষকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা
Image

Udaipur:মাতাবাড়িতে ভন্ড জ্যোতিষকে গণধোলাই দিয়ে পুলিশে দিলেন জনতা

আগরতলা, ১৭ জুলাই৷৷  উদয়পুরের মাতাবাড়ি বাজারে নকল পাথর বিক্রি করতে এসে স্থানীয় মানুষের হাতে আটক হয়েছে এক ভন্ড জ্যোতিষী৷ বহিঃরাজ্যের বাসিন্দা আলী খান নামে ওই ভন্ড জ্যোতিষীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনতা৷ রোজগারের সন্ধানে বহিঃরাজ্যের বহু মানুষ ত্রিপুরায় আসেন৷ তাদের মধ্যে অনেকেই ফেরি করে নানা জিনিস বিক্রি করেন আবার অনেকেই নিজেদেরকে জ্যোতিষী দাবি করে হস্তরেখা বিচার ও বিভিন্ন ধরনের পাথর বিক্রি করে থাকেন৷ এ ধরনের কার্যকলাপকে কেন্দ্র করে রাজ্যে নানা অঘটন ঘটে চলেছে৷ রবিবার উদয়পুরের মাতাবাড়ি বাজারে জ্যোতিষী পরিচয় দিয়ে হস্তরেখা বিচার এবং পাথর বিক্রি করতে এসে বিপাকে পড়েন বহিঃরাজ্যের এক বাসিন্দা৷ আলি খান নামে জ্যোতিষ নামধারী ওই ব্যক্তি দুইশত টাকার বিনিময়ে হস্তরেখা বিচার করা সহ নানা ধরনের পাথর বিক্রি করে চলছিলেন৷ এসব পাথর ব্যবহার করলে নাকি পারিবারিক বিবাদ, ব্যবসায়িক উন্নতি, সন্তান লাভ, বশীকরণ, পড়াশোনায় মনোযোগ সহ নানা সমস্যার সমাধান হয়ে থাকে৷ একাংশের মানুষ হস্তরেখা বিচার করিয়ে এসব পাথর আত্মবিশ্বাস নিয়ে ক্রয় করে থাকেন৷ কিন্তু উদয়পুরের মাতাবাড়ি বাজারে এ বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়৷ তখন ওই আলী খান নামে এক ব্যক্তিকে আটক করে উত্তম মাধ্যম দেন স্থানীয় কিছু লোকজন৷ তাদের অভিযোগ নকল পাথর বিক্রি করে তারা মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা আদায় করে নিয়ে যাচ্ছে৷ এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ উত্তেজিত জনতার প্রহারে আলী খান নামে ওই ব্যক্তি অল্প বিস্তার আহত হয়৷ একসময় সে পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করে৷ কিন্তু পালিয়ে আত্মরক্ষা করতে পারেনি৷ ঘটনার খবর পেয়ে আরকেপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থাকে আলী খান নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পুলিশ অবশ্য তার কাছ থেকে পাথর বিক্রি করার বৈধ কোন কাগজপত্র পায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে এখনো পর্যন্ত এ ব্যাপারে কেউ থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করেনি৷ বহিঃরাজ্য থেকে ব্যবসা করতে আসা লোকজনদের ওপর আচমকা এ ধরনের হামলার ঘটনা নিয়ে অবশ্য স্থানীয় জনমনে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top