News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dead Body:পৃথক স্থানে পুরুষ ও মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Dead Body:পৃথক স্থানে পুরুষ ও মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৭ জুলাই৷৷ আমতলীর রানীরখামার এবং নলছড়ে দুটি পৃথক স্থান থেকে দুটি ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় আমতলি থানা এলাকার রানীখামার রাবার বাগান থেকে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ রবিবার রাবার বাগানে মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা পরিবারের লোকজনদের খবর দেন৷ খবর পেয়ে পরিবারের লোকজনরা সেখানে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় আমতলী থানার পুলিশকে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই ওই গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷ এদিকে নলছড়ে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তার নাম অধীর নমঃ৷ রবিবার তার ঝুলন্ত মৃতদেহ নিজ ঘর থেকেই উদ্ধার করা হয়৷ জানা যায় অধীর নমঃ নামে ওই ব্যক্তি দুটি বিয়ে করেছিল৷ পারিবারিক অশান্তির জেরে দুজনেই বাড়ি ছেড়ে চলে গেছে৷ শেষ পর্যন্ত নিজ ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করে অধীর নমঃ নামে ওই ব্যক্তি৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷

Releated Posts

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top