News Flash

  • Home
  • দেশ
  • একগুচ্ছ নামবদলে অনুমোদন মহারাষ্ট্র মন্ত্রিসভার, ওসমানাবাদ হচ্ছে ধারাশিব
Image

একগুচ্ছ নামবদলে অনুমোদন মহারাষ্ট্র মন্ত্রিসভার, ওসমানাবাদ হচ্ছে ধারাশিব

মুম্বই, ১৬ জুলাই (হি.স.): একগুচ্ছ নাম বদলে অনুমোদন দিল মহারাষ্ট্র মন্ত্রিসভা। নাম বদলে যাচ্ছে ওসমানাবাদ, ঔরাঙ্গাবাদের। নভি মুম্বই বিমানবন্দরের নাম বদলে রাখা হচ্ছে ডি বি পাটিল। শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, পূর্ববর্তী মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন উদ্ধব ঠাকরে, কিন্তু তা অবৈধ ছিল। তাই শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এদিন জানান, মহারাষ্ট্রের মন্ত্রিসভা শনিবার ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে সম্ভাজিনগর এবং ওসমানাবাদকে ধারাশিব রাখার সিদ্ধান্ত নিয়েছে। নভি মুম্বই বিমানবন্দরের নাম পরিবর্তন করে ডিবি পাটিল বিমানবন্দর করা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত আগে উদ্ধব ঠাকরে তাঁর শেষ মন্ত্রিসভায় নিয়েছিলেন, তবে তা বেআইনি ছিল। তাই শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top