News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19:করোনা ক্রমশই ঊর্ধ্বমুখী, নবান্নে মুখ্যসচিবের জরুরি বৈঠক
Image

Covid19:করোনা ক্রমশই ঊর্ধ্বমুখী, নবান্নে মুখ্যসচিবের জরুরি বৈঠক

কলকাতা, ১৬ জুলাই (হি.স.) : ক্রমশই বাড়ছে করোনার দাপট। এই পরিস্থিতিতে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আরও বেশি করে করোনা বিধিনিষেধ মেনে চলার উপর জোর দেওয়ার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। করোনা রুখতে জরুরি বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

শনিবার রাজ্যের সমস্ত জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি।

করোনা বিধিনিষেধ মেনে চলা ছাড়াও মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপরও জোর দেওয়া হয়।
রাজ্যের দৈনিক করোনা বুলেটিন অনুযায়ী, কোচবিহার, আলিপুরদুয়ার এবং পুরুলিয়ার সংক্রমণের হার সব থেকে বেশি।

এদিনের বৈঠকে এই তিন জেলার উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যসচিব। এছাড়াও এই বৈঠকে বুস্টার ডোজের উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই ৭৫ দিনের মধ্যে সাধারণ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে রাজ্যে। এই বুস্টার ডোজ যাতে সব সাধারণ মানুষ নেন, তাও নিশ্চিত করতে বলা হয়েছে জেলাশাসকদের। এর জন্য আশা কর্মীদের প্রয়োজন হলে ফের বাড়ি বাড়ি যেতেও বলা হয়েছে।

গত দু’বছরে করোনা পর্বে আশা কর্মীদের বিশাল ভূমিকা ছিল। ঝুঁকি নিয়ে লকডাউনের মধ্যেও তাঁরা বাড়ি বাড়ি গিয়ে করোনা রোগীদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। দরকার হলে হাসপাতালেও পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। এবারও আশা কর্মীদের কাজে লাগানোর ব্যাপারে জোর দিতে বলা হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top