News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৬০, সক্রিয় রোগীর সংখ্যা হাজারের গণ্ডি পার
Image

ত্রিপুরায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৬০, সক্রিয় রোগীর সংখ্যা হাজারের গণ্ডি পার

আগরতলা, ১৬ জুলাই (হি.স.) : ত্রিপুরায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। ঝড়ের গতিতে সংক্রমণের বৃদ্ধিতে সক্রিয় রোগীর সংখ্যা হাজারের গণ্ডি পার করে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। তবে, করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধিতে আক্রান্তের হারও বেড়েছে, তা বোঝাই যাচ্ছে। অবশ্য গত ২৪ ঘণ্টায় মাত্র ৩৮ জন সুস্থ হয়েছেন। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ ঝড়ের গতিতে বেড়েই চলেছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৪০ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ২৮ এবং রেপিড অ্যান্টিজেনে ২৩২ জন মোট ২৬০ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে দাঁড়িয়েছে ১০.৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৮ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১০৩০ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০২০৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০০০১৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৮ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৮.০৮ শতাংশ। এদিকে ০.৯০ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৩৯ জন, সিপাহিজলা জেলায় ২৬ জন, খোয়াই জেলায় ১০ জন, গোমতী জেলায় ২৬, ধলাই জেলায় ৯ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১২, উনকোটি ৫ জন এবং দক্ষিণ জেলায় ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনার প্রকোপে মারাত্মক বৃদ্ধিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। স্বাস্থ্য দফতর এখনই বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। কিন্তু করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এ মুহূর্তে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না ত্রিপুরা সরকার।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top