News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yogi Adityanath: বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে হয়ে উঠবে উন্নয়নের অক্ষ: যোগী আদিত্যনাথ
Image

Yogi Adityanath: বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে হয়ে উঠবে উন্নয়নের অক্ষ: যোগী আদিত্যনাথ

জালাউন, ১৬ জুলাই (হি.স.): বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে হয়ে উঠবে উন্নয়নের অক্ষ। বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগী বলেছেন, “আজ একটি ঐতিহাসিক দিন, ২৯৬ কিলোমিটার দীর্ঘ বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হচ্ছে। এটি বুন্দেলখন্ড এবং রাজ্যের অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে। এক্সপ্রেসওয়েটি ৭টি জেলার মধ্য দিয়ে যাবে এবং তারপরে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে।”

যোগী আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সমগ্র দেশে স্বামিত্ব যোজনা প্রকল্প শুরু করেছিলেন, জালাউন হল সেই জেলা যেখানে শতভাগ বাড়ির শংসাপত্র দেওয়া হয়েছে। গরিবদের বাড়ি দখল করত মাফিয়ারা। এখন সেই দরিদ্রদের জন্য আবাসিক রেকর্ড উপলব্ধ করা হয়েছে। যোগী বলেন, বুন্দেলখন্ডের জনগণ এবং উত্তর প্রদেশের জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানাই। এই অনুষ্ঠানে উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক, রাজ্য বিজেপি সভাপতি ও জলশক্তি মন্ত্রী স্বতন্ত্রদেব সিং, শিল্প উন্নয়ন মন্ত্রী নন্দ গোপাল গুপ্ত নন্দী, স্থানীয় সাংসদ, বিধায়ক ছাড়াও ইউপিডিএ-র মুখ্য নির্বাহী আধিকারিক অবনীশ অবস্থি এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top