News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকাকরণ শুরু, টিকা নিতে উৎসাহও তুঙ্গে
Image

ভারতে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকাকরণ শুরু, টিকা নিতে উৎসাহও তুঙ্গে

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতোই দেশে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার টিকার ডোজ প্রদান শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকেই দেশব্যাপী শুরু হয়েছে ১৮ ঊর্ধ্বদের বুস্টার টিকার ডোজ প্রদান। ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে বুস্টার টিকা। আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৫ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে আগামী ৭৫ দিন।

এদিন ১৮ ঊর্ধ্বদের মধ্যে বুস্টার টিকার ডোজ নেওয়ার জন্য উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সবাইকে প্রিকশন ডোজ নেওয়ার অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। এদিন সকালে এক টুইট-বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির অধীনে শুক্রবার থেকে দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীকে বুস্টার ডোজ প্রদানের জন্য ৭৫ দিনের কর্মসূচি শুরু হয়েছে। নিজস্ব সুযোগ এলে সকলকে প্রিকশন ডোজ নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুস্থ ভারত, সুরক্ষিত ভারত গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, সম্প্রতি প্রাপ্তবয়স্কদের জন্য করোনার দ্বিতীয় টিকা এবং বুস্টার টিকার মধ্যবর্তী সময়ের ব্যবধান কমিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। নয়া নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৫৯ বছর বয়সি প্রাপ্তবয়স্করা দ্বিতীয় টিকা নেওয়ার ছ’মাস পর বুস্টার টিকা নিতে পারবেন। সেই অনুযায়ী, কোউইন অ্যাপেও প্রয়োজনীয় বদল আনা হয়েছে।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top