ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। জয় পেলো পতিছড়ির ওয়াই এফ সি। তিন গোলে পরাজিত করলো বাতিশা কলোনিকে। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বিলোনিয়ায় বড়পাথরি স্কুল মাঠে আয়োজিত নক আউট ফুটবল আসরে বৃহস্পতিবার ১১তম ম্যাচে ওয়াইএফসি পতিছড়ি ও বাতিশা কলোনি পরস্পরের মুখোমুখি হয়। শুরু থেকেই ওয়াই এফ সি পতিছড়ির ফুটবলাররা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই ছিলো এগিয়ে। পতিছড়ির ওয়াই এফ সি দল জয়লাভ করে ৩-০ গোলে। বিজয়ী দলের পক্ষে সালু জমাতিয়া, জিমেন জমাতিয়া এবং প্রকাশ দাস গোল তিনটি করেন। খেলা পরিচালনা করেন রেফারি সুকান্ত দেবনাথ, বিশ্বজিৎ পাল ও সুজিত দেবনাথ। প্রসঙ্গত: আসরে চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা।

Belonia:বিলোনিয়ায় ফুটবল, পতিছড়ি জয়ী
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















