News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে লাগাতর বৃদ্ধি, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২১৪, সক্রিয় ৫৮৪
Image

ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে লাগাতর বৃদ্ধি, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২১৪, সক্রিয় ৫৮৪

আগরতলা, ১৪ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছে। করোনার দৈনিক সংক্রমণ দুই শতকের গন্ডিও পার করে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় ২১৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। তাতে, স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। বর্তমানে সক্রিয় রোগী একলাফে আরও বেড়ে হয়েছে ৫৮৪। তবে, করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধিতে আক্রান্তের হারও বেড়েছে, তা বোঝাই যাচ্ছে। এদিকে অবশ্য গত ২৪ ঘণ্টায় মাত্র ১৭ জন সুস্থ হয়েছেন। কিন্ত সবচেয়ে উদ্বেগের বিষয় হল, পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ ঝড়ের গতিতে বেড়েই চলেছে। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৯০ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১৯০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৮ এবং রেপিড অ্যান্টিজেনে ২০৬ জন মোট ২১৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে দাঁড়িয়েছে ১০.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৭ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫৮৪ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০১৫৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯৭১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৮.৫১ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৪১ জন, সিপাহিজলা জেলায় ১৭ জন, খোয়াই জেলায় ২ জন, গোমতী জেলায় ১৮, ধলাই জেলায় ৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় ৭, ঊনকোটি ১০ জন এবং দক্ষিণ জেলায় ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।করোনার প্রকোপে মারাত্মক বৃদ্ধিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। স্বাস্থ্য দফতর এখনই বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। কিন্ত, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এই মুহুর্তে আরও কঠোর পদক্ষেপের প্রয়োজন আছে বলে মনে করছে না ত্রিপুরা সরকার।

Releated Posts

ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব

আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ

আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ

আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 12, 2026

(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা

আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top