News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Death:ত্রিপুরায় সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, গুরুতর অসুস্থ এক
Image

Death:ত্রিপুরায় সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে তিন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, গুরুতর অসুস্থ এক

সাব্রুম(ত্রিপুরা), ১৩ জুলাই (হি. স.) : পরিত্যক্ত সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অসমের বাসিন্দা নির্মাণ শ্রমিক আব্দুল কালাম শেখ(২৯) ও সাইদুল ইসলাম(১৯) এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুমের বাসিন্দা ভজন সিং(৪০)-র সেফটিক ট্যাংকে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। অপর একজন রতন দে(২৮) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

সাব্রুমের মহকুমা শাসক দেবদাস দেববর্মা জানিয়েছেন, সাব্রুম নগর পঞ্চায়েতের অন্তর্গত দমদমা এলাকায় পুলিশ কর্মী সুপ্রদীপ দে-র বাড়িতে পরিত্যক্ত সেফটিক ট্যাংকে কাজ করতে তিন জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি প্রতিবেশীদের উদ্বৃতি দিয়ে বলেন, ওই সেফটিক ট্যাংকটি দীর্ঘদিন ব্যবহার হয়নি। স্বাভাবিকভাবে তার ভেতরে মিথেন গ্যাস বা অন্য টক্সিক গ্যাস ছিল। শ্রমিকরা ওই সেফটিক ট্যাংকে নেমে কাজ করতে গিয়েই দম বন্ধ হয়ে মারা গেছেন। চিকিত্সকরাও এমনটাই অনুমান করছেন। তবে, ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে মৃত্যুর কারণ নিয়ে কিছুই বলা যাচ্ছে না, দাবি করেন তিনি।তিনি জানান, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে। তদন্ত চলছে। এদিকে, ওই ঘটনা ত্রিপুরা পুলিশে কর্মরত সুপ্রদীপ দে-র বাড়িতে ঘটেছে। স্বাভাবিকভাবেই তিনজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রথমে একজন নির্মাণ শ্রমিক সেফটিক ট্যাংকে কাজ করতে নেমেছিলেন। তিনি সেফটিক ট্যাংকের ভেতরে গিয়েই অস্বস্তি বোধ করেন। তাঁর অসুস্থতা লক্ষ্য আরও তিনজন শ্রমিক সেফটিক ট্যাংকের ভেতরে যান এবং তাঁরাও অসুস্থ হয়ে পরেন। স্থানীয় সুত্রে খবর, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। একজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top