News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Suicide:বিলোনীয়ায় রেলের নীচে ঝাপ দিয়ে আত্মঘাতী কিশোরী
Image

Suicide:বিলোনীয়ায় রেলের নীচে ঝাপ দিয়ে আত্মঘাতী কিশোরী

আগরতলা, ১৩ জুলাই৷৷ রেলে কাটা পড়ে মৃত্যু হলো ১৫ বছরের এক মেয়ের৷  ঘটনার বিবরনে জানা যায় বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুর আর এফ এর শঙ্করপুর এলাকার বাসিন্দা রতন গোপ এর ১৫ বছরের কন্যা জয়শ্রী গোপ বাড়ী থেকে বিদ্যালয়ে আসার নাম করে মুহুরীপুর বনবিহার এলাকায় রেল লাইনে আত্মহত্যা করে৷  পরবর্তী সময় এলাকাবাসী রেল লাইনে জয়শ্রী গোপের মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় বাইখোড়া থানায়৷ 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার এস আই সৌরভ দাস ও প্রফেশনাল এস আই শিবশঙ্কর সাহা৷ তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে সেই জায়গা শান্তিরবাজার মহকুমার হলেও বিলোনিয়া থানার অধীনে রয়েছে৷  তাই খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানায়৷ ঘটনার খবর পেয়ে বিলোনিয়া মহিলা থানার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ বিলোনিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷ জয়শ্রী গোপের মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়৷  এই সুডাইড নোট এলাকবাসীকে দেখানোকে কেন্দ্র করে এলাকাবাসী ও বিলোনিয়া মহিলা থানার কর্মীর মধ্যে বিবাদ ঘটে৷  

বিলানিয়া মহিলা থানার পুলিলের নিকট মৃত্যুর কারণ নিয়ে জানার চেষ্টা করলে উনারা সংবাদমাধ্যমকে কিছু বলতে নারাজ৷  লোকগুঞ্জনে শুনা যায় জয়শ্রী গোপ এলাকার এক ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ব ছিলো৷  ছেলেটি জয়শ্রীকে না জানিয়ে বিয়ে করায় অভিমানে আত্মহত্যার পথ বেছে নিলো জয়শ্রী৷ লোকগুঞ্জনে শুনা যায় বিলোনিয়া মহিলা থানার পুলিশ ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে৷  উনাদের মুখ্য উদ্দ্যেশ্য ছেলেটিকে কোনো প্রকারে বাঁচিয়ে দেওয়া৷  এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top