News Flash

  • Home
  • বিনোদন
  • Sushant Death Case: সুশান্ত মৃত্যু মামলা : রিয়ার বিরুদ্ধে নয়া মামলা, গাঁজা কেনায় অভিযুক্ত অভিনেত্রী
Image

Sushant Death Case: সুশান্ত মৃত্যু মামলা : রিয়ার বিরুদ্ধে নয়া মামলা, গাঁজা কেনায় অভিযুক্ত অভিনেত্রী

মুম্বই, ১৩ জুলাই (হি.স.): সুশান্ত সিং রাজপূত মৃত্যু মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত নতুন মামলা দায়ের করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে যোগ থাকা একটি মাদক মামলায় রিয়াকে অভিযুক্ত করেছে এনসিবি। রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে। রিয়া-সহ আরও ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। এই মামলায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীরও নাম রয়েছে।

এনসিবি সূত্রে জানা গিয়েছে, সুশান্তকে অনেক বার গাঁজা সরবরাহ করেছেন রিয়া, গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদানপ্রদানের অভিযোগও রয়েছে রিয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত, এর আগে রিয়াকে ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের প্রায় এক মাস পরে তাঁকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে অভিনেতা সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এর পরই প্রয়াত অভিনেতার সঙ্গে মাদক যোগের তদন্তে নামে এনসিবি।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top