News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Presidential Election:রাষ্ট্রপতি নির্বাচন : ত্রিপুরায় এসে পৌছল ব্যালট বক্স ও ভোট সামগ্রী
Image

Presidential Election:রাষ্ট্রপতি নির্বাচন : ত্রিপুরায় এসে পৌছল ব্যালট বক্স ও ভোট সামগ্রী

আগরতলা, ১৩ জুলাই (হি. স.) : ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট বক্স ও ভোট সামগ্রী ত্রিপুরায় এসেছে। ত্রিপুরা বিধানসভার নির্ধারিত স্ট্রং রুমে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ওই ব্যালট বক্স রাখা হয়েছে। ত্রিপুরার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ এবং সহকারী রিটার্নিং অফিসার সুইথুইফ্রু মগ আজ আগরতলা এমবিবি বিমানবন্দরে ওই ব্যালট বক্স ও ভোট সামগ্রী গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রিপুরা বিধানসভার সদস্যরা ওই নির্বাচনে বিধানসভার লবিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। অবশ্য, ত্রিপুরা বিধানসভার দুই সদস্য মন্ত্রী রামপদ জমাতিয়া এবং সুধন দাস দিল্লিতে সংসদ ভবনে ভোট দেবেন। কারণ, জরুরী কাজে ওই সময় তাঁরা দুজনেই দিল্লিতে অবস্থান করবেন। এদিকে, ত্রিপুরার দুই সাংসদ বিধানসভার লবিতে ভোটাধিকার প্রয়োগ করবেন।এদিন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ বলেন, আজ রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট বক্স ও ভোট সামগ্রী ত্রিপুরায় এসেছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ত্রিপুরা বিধানসভার নির্ধারিত স্ট্রং রুমে ব্যালট বক্স ও ভোট সামগ্রী রাখা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরার বিধায়কগণ ও সাংসদরা ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হওয়ার পর ১৯ জুলাই ভোট বন্দি ব্যালট বক্স কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দিল্লিতে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। 

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top