News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতি সকাশে প্রধানমন্ত্রী, ‘সৌজন্য’ সাক্ষাৎ কোবিন্দ ও মোদীর মধ্যে
Image

রাষ্ট্রপতি সকাশে প্রধানমন্ত্রী, ‘সৌজন্য’ সাক্ষাৎ কোবিন্দ ও মোদীর মধ্যে

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছু সময় উভয়ের মধ্যে কথা হয়। ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে কোবিন্দ ও মোদীর মধ্যে সাক্ষাতের দু’টি ছবি আপলোড করে এই সাক্ষাতের বিষয়ে জানানো হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের কয়েকদিন আগেই এই সাক্ষাৎ।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি সাংসদদের সঙ্গে ডিনার করবেন প্রধানমন্ত্রী। আগামী ১৮ জুলাই, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন, তার আগে দলের সাংসদদের নিয়ে ডিনার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন মোদী ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতী সভাপতি জে পি নাড্ডা। আগামী শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজেপির তরফে দলের সমস্ত সাংসদদের আগামী শনিবারের মধ্যে দিল্লিতে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন ৬.৩০ নাগাদ রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট দিতে হয় তার ট্রেনিং দেওয়া হবে। আগামী রবিবার একইভাবে হাজির থাকতে বলা হয়েছে এনডিএ সাংসদদের।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top