News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাদল অধিবেশনের প্রাক্কালে ১৬ জুলাই বৈঠক ডাকলেন ওম বিড়লা, পরবর্তী দিন সর্বদলীয় বৈঠক
Image

বাদল অধিবেশনের প্রাক্কালে ১৬ জুলাই বৈঠক ডাকলেন ওম বিড়লা, পরবর্তী দিন সর্বদলীয় বৈঠক

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশন চলতি মাসের ১৮ তারিখ শুরু হবে, চলবে ১২ আগস্ট পর্যন্ত। বাদল অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে আগামী ১৬ জুলাই, লোকসভার সাংসদদের সঙ্গে একটি বৈঠক ডাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ১৬ জুলাই বিকেল চারটে নাগাদ ওই বৈঠক হবে। পরবর্তী দিন অর্থাৎ ১৭ জুলাই (রবিবার) আবার সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার। বাদল অধিবেশনকে ফলপ্রসূ করতেই দু’দিনের এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। ১৭ জুলাই বেলা এগারোটা নাগাদ হবে প্রস্তাবিত এই সর্বদলীয় বৈঠক।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। লোকসভা সচিবালয় সূত্রে জানানো হয়েছে, এ বারের অধিবেশন ১৮ দিন চলবে। অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। উপ-রাষ্ট্রপতি নির্বাচন ৬ আগস্ট। সংসদের এবারের অধিবেশনেই হবে সাংবিধানিক দুই পদের নির্বাচনের ভোটগণনা। সংসদের সেন্ট্রাল হলে- নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ ২৫ জুলাই। নির্বাচিত উপ-রাষ্ট্রপতি ১১ আগস্ট শপথ গ্রহণ করবেন। বাদল অধিবেশন শেষ হবে ১২ আগস্ট।

Releated Posts

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে উপকৃত হবেন কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) দেশের কৃষক, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং…

ByByNews Desk Jun 23, 2026

অনুচ্ছেদ ৩৭০ বিলোপই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার দলের সদর দফতরে ড. শ্যামাপ্রসাদ…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top