News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Congress:প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের সম্ভাবনা নেই, বললেন এআইসিসির সম্পাদিকা
Image

Congress:প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের সম্ভাবনা নেই, বললেন এআইসিসির সম্পাদিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তনের যাবতীয় জল্পনা কল্পনায় জল ঢেলে দিলেন এআইসিসিরর সম্পাদিকা জারিতা লাইটফ্লাং৷ এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে কংগ্রেস দলের ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে৷
রাজ্যের কয়েকটি গদি মিডিয়ায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হচ্ছে বলে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হচ্ছে৷ এ ধরনের জল্পনা কল্পনা নাকচ করে দিয়েছেন এআইসিসির সম্পাদিকা জারিতা লাইটফ্লাং৷ এ ব্যাপারে স্পষ্টিকরণ দিয়ে তিনি বলেছেন রাজ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তন হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই৷ রাজ্যের কিছু সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত ভূয়ো তথ্য পরিবেশন করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷ এ ধরনের ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে কংগ্রেস দলের ইমেজ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন৷ এসব গদি মিডিয়ার বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হতে কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থক সহ সকল অংশের জনগণের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷ এআইসিসির সম্পাদিকা আরো বলেছেন সাংগঠনিক রীতিনীতি মেনেই প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য পদাধিকারীদের নিযুক্ত করা হয়ে থাকে৷ যখন প্রয়োজন হবে তখন সাংগঠনিক রীতিনীতি মেনেই পদাধিকারীদের নিযুক্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন৷ কংগ্রেস দলের ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্ত থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ বিগত বিধানসভার চারটি কেন্দ্রের উপ নির্বাচনে কংগ্রেস দল একটি কেন্দ্রে জয়ী হওয়ার পর থেকেই কংগ্রেসের আভ্যন্তরীণ কোন্দল বাঁধানোর জন্যই একাংশের মিডিয়া এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে বলেও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে৷

Releated Posts

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুলাই: প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্র সরকারের ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ত্রিপুরার সড়ক উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিপ্লব দেব, জাতীয় মহাসড়ক সংস্কার ও রোপওয়ে প্রকল্পে জোর

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ডিজিপির মৃত্যুরহস্যে বিচারবিভাগীয় তদন্তের দাবি বিধায়ক বিরজিৎ সিনহার

কৈলাসহর, ২৩ জুলাই : ত্রিপুরা রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এবার সরব হলেন…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top