News Flash

  • Home
  • প্রধান খবর
  • Siliguri:শিলিগুড়ির সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেটে আগুন
Image

Siliguri:শিলিগুড়ির সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেটে আগুন

শিলিগুড়ি, ১২ জুলাই (হি. স.) : শিলিগুড়ির সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেটে আগুন। যদিও স্থানীয়দের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ।

জানা গেছে, এদিন আচমকাই মার্কেটের বেসমেন্টে থাকা পাঁচটি মিটার বক্স আগুনে পুড়ে যায়। বিষয়টি প্রথম নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মী দেখতে পান। এরপরই দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এদিন দিনভর মার্কেটের কোনও দোকানে বিদ্যুৎ সংযোগ ছিল না। আগেও তিন চারবার এই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বারবার আগুন লাগার ঘটনায় আতঙ্কে আছেন ব্যবাসায়ীরা।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top