News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest:রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের প্রতিবাদ এজেন্সিগুলিতে
Image

Protest:রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেসের প্রতিবাদ এজেন্সিগুলিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের তরফ  মঙ্গলবার রাজ্যের প্রতিটি ব্লক এলাকায় গ্যাস এজেন্সির সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়৷
বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে রান্নার গ্যাসের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ সর্বশেষ রান্নার গ্যাসের মূল্য প্রায় সিলিন্ডার পিছু বারোশো টাকায় দাঁড়িয়েছে৷ রান্নার গ্যাসের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন৷ বিশেষ করে গরিব এবং মধ্যবিত্ত অংশের মানুষ রান্নার গ্যাস ক্রয় করার ক্ষমতা হারিয়ে ফেলছেন৷ কেন্দ্রীয় সরকার ক্রমাগত রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ঘটিয়ে সাধারণ মানুষের মাথায় অধিক করের বোঝা চাপিয়েছেন বলেও কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের সবকটি ব্লক এলাকায় কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংঘটিত করা হয়৷ এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বড়জলায় গ্যাস এজেন্সির সামনে কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করা হয়৷ প্রতিবাদ আন্দোলনে সামিল হয়ে কংগ্রেসের নেতৃবৃন্দ অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকার মুনাফালোভী পুঁজিপতিদের স্বার্থ রক্ষার লক্ষ্যেই রান্নার গ্যাস , পেট্রোল ডিজেল কেরোসিন সহ দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি ঘটিয়ে চলেছে৷ অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে এসব জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য কংগ্রেসের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ অবিলম্বে এসব বর্ধিত মূল্য প্রত্যাহার করে না নিলে কংগ্রেস দল আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে৷ রান্নার গ্যাস পেট্রোল ডিজেল কেরোসিন সহ দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় গরীব মধ্যবিত্ত অংশের মানুষ জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ এসব অংশের মানুষের আয় ক্ষমতা বৃদ্ধির কোন উদ্যোগ গ্রহণ না করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘটিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে চলেছে বলেও অভিযোগ করা হয়েছে৷

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top