News Flash

Image

Covid19:ডিমা হাসাওয়ে করোনায় আক্রান্ত চার

হাফলং (অসম), ১১ জুলাই (হি.স.) : প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডিমা হাসাও জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি বহু এলাকায় বাড়িঘর ভূমিধস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। অতি সাম্প্রতিককালের প্রাকৃতিক দুর্যোগের রেশ কাটতে না-কাটতেই পাহাড়ি জেলায় এবার করোনাও চোখ রাঙাতে শুরু করেছে।

সমগ্র দেশের পাশাপাশি অসমের বিভিন্ন জেলায় প্রতিদিনই করোনা রোগীর তথ্য প্রকাশ হচ্ছে। সমগ্র দেশে করোনার চতুর্থ ঢেউ আবার আতঙ্ক বাড়াচ্ছে। এই অবস্থায় ডিমা হাসাও জেলায় নতুন করে চার জন করোনায় আক্রান্ত হয়েছেন। রবি ও সোমবার মিলে দুদিনে চারজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

ডিমা হাসাও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার পাহাড়ি জেলায় তিনজন করোনায় আক্রান্ত হওয়ার পর আজ সোমবার একজনকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। বর্তমানে ডিমা হাসাওয়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা চার জন। তবে এই চার জনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top