News Flash

  • Home
  • দেশ
  • Draupadi Murmu:সোমবার রাজ্যে আসতে পারেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
Image

Draupadi Murmu:সোমবার রাজ্যে আসতে পারেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

কলকাতা, ১০ জুলাই (হি.স.): সোমবার রাজ্যে আসতে পারেন এনডিএ শিবিরের এই রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। দু’দিনের সফরে কলকাতায় আসতে পারেন তিনি।

গত শনিবারই তাঁর কলকাতায় আসার কর্মসূচি ছিল এনডিএ শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর। কিন্তু শুক্রবার জাপানের প্রাক্তনপ্রধানমন্ত্রী শিনজো আবে আততায়ীদের গুলিতে প্রাণ হারালে দ্রৌপদীর কর্মসূচি স্থগিত করে দেওয়া হয়। কিন্তু রবিবার জানা যায়, সোমবার সন্ধ্যায় তিনি কলকাতায় আসবেন। দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ওইদিন রাতে নিউটাউনের এক বেসরকারি হোটেলে থাকবেন দ্রৌপদী।

পরদিন মঙ্গলবার ওই হোটেলেই বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী। সেই বৈঠকে তিনি নিজের হয়ে বিজেপি বিধায়কদের কাছে ভোট চাইতে পারেন। বর্তমানে এ রাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা ৭০। কিন্তু এই বৈঠকে যোগ দেবেন না দু’জন বিধায়ক। শারীরিক অসুস্থতার কারণে বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ি বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়েছেন। আর ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহর পিতা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন। তাই পবনকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

মঙ্গলবার বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেই তিনি ফিরে যাবেন। তবে বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, এখনও কোনও সূচিই চূড়ান্ত হয়নি। দ্রৌপদী কলকাতায় এলে তাঁর কর্মসূচিতে বদল হতে পারে।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top