News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kailasahar:কৈলাসহরে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল গ্রাহকরা, অফিস ঘেরাও
Image

Kailasahar:কৈলাসহরে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল গ্রাহকরা, অফিস ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷  ঝর নেই, বৃষ্টি নেই, কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নেই৷ আচমকা টানা সাত ঘন্টা ধরে অন্ধকারে নিমজ্জিত কৈলাশহর নগর পঞ্চায়েতের ১৬ নং ওয়ার্ড এলাকা৷ তাতে ক্ষুব্ধ হয়ে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারের অফিস দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন ক্ষুব্ধ জনতা৷ বেসরকারি সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে বিদ্যুৎ ভোক্তাদের ক্ষোভ দিনের পর দিন বাড়ছে৷ বকেয়া বিলে টাকা আদায়ের তারা যতটা তৎপর বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে হোক তাদের মধ্যে পৌঁছে দিতে তাদের ততটা উৎসাহ নেই৷ ঝড় বৃষ্টি কিংবা কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও কৈলাসহর নগর পঞ্চায়েতের ১৬ নং ওয়ার্ড এলাকায় একটানা ৭ ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ বিদ্যুৎ গ্রাহকরা উত্তেজিত হয়ে দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থা কম্পিউটারের অফিস রবিবার দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন৷ বিদ্যুৎ ভোক্তাদের দাবি সাই কম্পিউটারের উপর বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব অর্পণ করার পর থেকেই বিদ্যুৎ গ্রাহকরা নানা সমস্যার সম্মুখীন হয়েছেন৷ কোথাও বিদ্যুৎ লাইনে যোগাযোগ দেখা দিলে কিংবা কারোর বাড়ি ঘরে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেলে সাই কম্পিউটারের অফিসে ফোন করে কোন সদ উত্তর পাওয়া যায় না৷ বারবার চেষ্টা করার পর সাই কম্পিউটার সংস্থার কর্মীরা ছুটে গেলেও ততক্ষণে কয়েক ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায়৷ অথচ বিল আদায়ের ক্ষেত্রে সাই কম্পিউটার সংস্থা সিদ্ধহস্ত৷ সময় মত বিদ্যুতের বকেয়া বিল মিটিয়ে না দিলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়৷ এক্ষেত্রে কোন দয়া দাক্ষিণ্য তারা দেখায় না৷ অথচ সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা প্রতিনিয়তই গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে চলেছে৷ এর প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ গ্রাহকরা রবিবার কৈলা শহরে দায়িত্বপ্রাপ্ত সংস্থা সাই কম্পিউটারের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন৷শেষ পর্যন্ত সাই কম্পিউটার সংস্থার তরফ থেকে বিদ্যুৎ পরিষেবা নিয়মিতভাবে প্রদান করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হলে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেন৷গতকাল রাতে কৈলাসহর নেই কোনো প্রাকৃতিক দুর্যোগ, তার পরও নেই ৭ ঘন্টা ধরে বিদ্যুৎ৷ ঘটনা কৈলাসহরের ১৬ নং ওয়ার্ডে৷ উত্তপ্ত জনতার বেসরকারী বিদ্যুৎ সংস্থার ‘‘সাই কম্পিউটারের’’ অফিস ঘেরাও৷

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top