News Flash

Image

Amarnath:অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু বঙ্গ-তনয়ার

কলকাতা, ৯ জুলাই (হি. স.) : মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথে এক বঙ্গ তনয়ার মৃত্যু। জানা গিয়েছে মৃত ওই যুবতী দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের বাসিন্দা। ওই বাঙালি কন্যার নাম বর্ষা মুহুরি।

সূত্রের খবর, বর্ষা বারুইপুরের একটি কলেজে ভূগোলে এমএসসি’র পড়ুয়া। অমরনাথে বিপর্যয়ের জেরে একাধিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ওই যুবতী একটি দলের সঙ্গে অমরনাথে ঘুরতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও ৬ জন। গত ১ জুলাই কলকাতা থেকে উত্তর ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল তারা। প্রথমে পহেলগাঁওতে একটি জায়গায় ছিলেন ২ দিন। সেখান থেকে অমরনাথে যান। কিন্তু সেখানে গিয়ে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের মধ্যে পড়েন তাঁরা।প্রসঙ্গত, অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে এখনও পর্যন্ত ওই বাঙালি কন্যা-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে বলে এনডিআরএফ সূত্রে খবর। পাশাপাশি এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৪০ জন।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top