News Flash

  • Home
  • দেশ
  • Mithun Chakraborty :দার্জিলিঙয়ে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী
Image

Mithun Chakraborty :দার্জিলিঙয়ে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শিলিগুড়ি, ১০ জুলাই (হি.স.): পাহাড় সফরে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রবিবার বাগডোগরা বিমানবন্দর হয়ে দার্জিলিঙয়ে যান এই বিজেপি নেতা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় সফরের সময় মিঠুনের এই সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
পাহাড় সফরের উদ্দেশ্যে রবিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নামেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । সেখান থেকে তিনি দার্জিলিংয়ে যান মিঠুন । যাওয়ার পথে কার্সিয়াংয়ে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান। এরপর তিনি দার্জিলিংয়ের দিকে রওনা হন। কী কারণে মিঠুনের এই পাহাড় সফর, সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।
এদিকে, আগামীকাল, সোমবার পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারণে একটা রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top