News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pradyot:এডিসির উন্নয়ন ছাড়া ত্রিপুরায় সবকা সাথ, সবকা বিকাশ সম্ভব নয়, মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের পর বললেন প্রদ্যোত
Image

Pradyot:এডিসির উন্নয়ন ছাড়া ত্রিপুরায় সবকা সাথ, সবকা বিকাশ সম্ভব নয়, মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের পর বললেন প্রদ্যোত

আগরতলা, ৯ জুলাই (হি. স.) : তিপরা মথার চেয়ারম্যান তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মা আজ এডিসির বিভিন্ন সমস্যা পর্যালোচনার জন্য মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন। তাঁর মতে, এডিসির উন্নয়ন ছাড়া ত্রিপুরায় সবকা সাথ, সবকা বিকাশ সম্ভব নয়।

আজ তিপরা মথার নেতারা প্রদ্যোত কিশোর দেববর্মনের নেতৃত্বে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তাঁর সাথে ছিলেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা, মুখ্য নির্বাহী সদস্য চন্দ্র কুমার জমাতিয়া এবং উপ-মুখ্য নির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা।  

এদিন প্রদ্যোত বলেন, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহাকে আজ এডিসি প্রশাসনের তরফে শুভেচ্ছা জানতে এসেছি। তাঁর কাছে এডিসির উন্নয়ন কাজকর্মের পর্যালোচনা করার আবেদন জানিয়েছি।

তাঁর কথায়, এডিসি-তে বহু সমস্যা রয়েছে। সমস্ত সমস্যার শীঘ্রই সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছি। তাঁর বক্তব্য, প্রশাসন পরিচালনা এবং রাজনীতি সম্পূর্ণ ভিন্ন বিষয়। ফলে, সমস্ত কিছুই রাজনীতির সাথে যুক্ত নয়। আমরা সমগ্র ত্রিপুরার সার্বিক উন্নয়ন চাইছি এবং এডিসি-কে বাদ দিয়ে ত্রিপুরার কল্যাণ সম্ভব নয়, জোর গলায় বলেন তিনি।তাঁর দাবি, এডিসির সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী আন্তরিকতার সাথে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। শীঘ্রই তিনি সমস্ত সমস্যার পর্যালোচনা করবেন। তাঁর সাফ কথা, এডিসির উন্নয়ন ছাড়া সবকা সাথ, সবকা বিকাশ কখনোই সম্ভব হবে না। 

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top