News Flash

Image

Newborn Autopsy:রাজ্যে সদ্যোজাতের অটোপসির বিরল ঘটনা

কলকাতা, ৯ জুলাই (হি. স.) : সদ্যোজাত মৃতের রোগ নির্ণায়ক ময়নাতদন্তে দৃষ্টান্ত স্থাপন করল কলকাতা।

গণদর্পণের পক্ষ থেকে শ্যামল চ্যাটার্জী জানান, কলকাতায় একটি বাড়িতে রূপা কাজ করতেন। পঞ্জাবের রূপনগর থেকে কলকাতায় এসেছিলেন সন্তানসম্ভাবা রূপা বিশ্বাস ও তাঁর স্বামী নভোনীত সিং। শনিবার নিউ আলিপুরে বি পি পোদ্দার হাসপাতালে রূপা মৃত পুত্র সন্তান প্রসব করেন। এরপর রূপা যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির কর্তা স্বপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে মৃত পুত্র সন্তানের অটোপসির (রোগ নির্ণায়ক ময়নাতদন্ত) সিদ্ধান্ত নেয় নভোনীত ও রূপা।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাঃ সোমনাথ দাসের তত্ত্বাবধানে সোমবার (১১ জুলাই ২২) অটোপসি (রোগ নির্ণায়ক ময়নাতদন্ত) হবে। এই অটোপসি (রোগ নির্ণায়ক ময়নাতদন্ত) রাজ্যের চিকিৎসাবিজ্ঞানে বিরল। সম্পূর্ন ব্যাপারটি গণদর্পণের সহয়তায় হচ্ছে।”

গণদর্পণের পক্ষ থেকে শ্যামল চ্যাটার্জী শিশুর মরদেহ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক বিভাগে পৌঁছে দেবার দায়িত্ব নেন।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top