News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Covid19: ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে বড়সড় বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩২, সুস্থ ৩, সক্রিয় ৭২
Image

Covid19: ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে বড়সড় বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৩২, সুস্থ ৩, সক্রিয় ৭২

আগরতলা, ৯ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে আবারও বড়সড় ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে বলেই মনে হচ্ছে। কারণ, গত ২৪ ঘণ্টায় ৩২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, বর্তমানে সক্রিয় রোগী একলাফে বেড়ে হয়েছে ৭২। গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থও হয়েছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, আবারও পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ বেশি বলেই প্রমাণ মিলছে। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৩৯ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৫ এবং রেপিড অ্যান্টিজেনে ২৭ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে আরও বেড়ে দাঁড়িয়েছে ৬.০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ হয়েছেন।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯২৪ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০১ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৬ জন, সিপাহিজলা জেলায় ১১, গোমতী জেলায় ৩ জন এবং ঊনকোটি ও দক্ষিণ জেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি তিন জেলায় কেউ করোনা আক্রান্ত হননি।

করোনার প্রকোপে মারাত্মক উর্দ্ধ গতি নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। অবশ্য, ত্রিপুরা সরকার এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে দাবি করছে। এখনই, কোন নয়া পদক্ষেপ নেওয়া হবে না বলে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top