News Flash

  • Home
  • প্রধান খবর
  • Uddhav Thackeray:মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুললেন উদ্ধব ঠাকরে
Image

Uddhav Thackeray:মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুললেন উদ্ধব ঠাকরে

মুম্বই, ৮ জুলাই ( হি.স.) : এবার মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুললেন শিবসেনা প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথম কোনও প্রকাশ্য সভায় ভাষণ দিলেন উদ্ধব। ওই সভাতেই তিনি নতুন করে ভোটের দাবি তোলেন। উদ্ধব বলেন, আমি কিছুতেই ওই বিদ্রোহীদের শিবসেনার নির্বাচনী প্রতীক ব্যবহার করতে দেব না।

উদ্ধব বলেন, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, সাহস থাকলে আজই বিধানসভার ভোট করা হোক। যদি আমরা ভুল করে থাকি, তা হলে জণগন আমাদের বাড়ি পাঠিয়ে দেবে। বিদ্রোহীদের উদ্দেশে তাঁর বার্তা, আজ যা করা হল, তা আড়াই বছর আগে করলেই হত। তখন করা হলে আজকের মত এই পরিস্থিতি তৈরি হত না।
প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, গত আড়াই বছর ধরে যখন বিজেপি আমাকে এবং আমার পরিবারকে কদর্য ভাষায় আক্রমণ করেছিল, তখন এই বিদ্রোহীরা নীরব ছিলেন। আসলে তখন থেকেই আপনারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top