News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid:এবারেও করোনা সচেনতায় ঢিলে দিতে রাজি নয় বেলেঘাটা ৩৩ পল্লী
Image

Covid:এবারেও করোনা সচেনতায় ঢিলে দিতে রাজি নয় বেলেঘাটা ৩৩ পল্লী

কলকাতা, ৮ জুলাই (হি. স.) : করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে ফের অনিশ্চয়তা। সরকারের তরফে বারবার স্বাস্থ্যবিধি নিয়ে সতর্ক করা হচ্ছে। এর মধ্যেও আশা নিয়ে পুজোয় কোমর বেঁধেছে উত্তর কলকাতার ফুলবাগান মোড়ের কাছে বেলেঘাটা ৩৩ পল্লী। এই মুহূর্তে ক্লাবকর্তারা ব্যস্ত শনিবারের খুঁটিপুজোয়।

করোনা যুদ্ধে যাঁরাই সামিল হয়েছেন তাঁদের প্রত্যেককে সম্মান জানাতে এবং শহরবাসীকে সচেতন করতে পথচিত্র এঁকে আগে নজর কেড়েছিল এই পুজো। বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোয় ২০০৭ সাল থেকে ছবি আঁকার মাধ্যমে নতুন কিছু চিন্তা ভাবনা তুলে ধরেন তাঁদেরই ক্লাবের এক সদস্য। আগে করোনা রুখতে জন সচেতনতার ফুটিয়ে তুলতে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে এক কিলোমিটার দূরে রাস্তার উপরে তিন ধর্মের মানুষের ছবি আঁকা হয়েছিল। যাদের প্রত্যেকের মুখেই মাস্ক। তাদের সঙ্গে ছিলেন মাইক্রোস্কোপে চোখ রাখা এক গবেষক। তারই সঙ্গে অসাধারণ সেই লেখা ‘করোনা মোকাবিলায় ভরসা রাখুন বিজ্ঞানে’।

এবারেও করোনা সচেনতায় ঢিলে দিতে রাজি নয় বেলেঘাটা ৩৩ পল্লী। ক্লাবের সভাপতি পরিমল দে এই প্রতিবেদককে জানান, ৯ জুলাই আমাদের খুঁটি পুজো। পুজোর নাম বেলিয়াঘাটা ৩৩ নম্বর পল্লীবাসী বৃন্দ। সমাজের বাস্তব চিত্রকে সামনে রেখে আমাদের এইবার মণ্ডপ সেজে উঠবে। এই বছর আমাদের দুর্গাপুজো বাইশ তম বর্ষে পদার্পণ করল। এই বছর আমাদের আনুমানিক বাজেট ২০ লক্ষ টাকা। আগের বছর আনুমানিক বাজেট ছিল ১৫ লক্ষ টাকা। প্রতিমা শিল্পী শিব শংকর দাস। দুর্গা পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। এটাই পুজোর মূল স্লোগান।“

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top