News Flash

  • Home
  • প্রধান খবর
  • Shinzo Abe:শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি
Image

Shinzo Abe:শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু । দুজনেই দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদারে তাঁর অবদানকে স্মরণ করেছেন।

এক টুইট বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, শিনজো আবে আর নেই তা বিশ্বাস করা কঠিন। তিনি একজন মহান রাষ্ট্রনায়ক ছিলেন এবং তাঁর বন্ধুত্বপূর্ণ আচরণের কারণে সারা বিশ্বে তাঁকে পছন্দ করা হয়েছিল। এটা সমগ্র মানবতার জন্য দুঃখজনক যে তিনি একজন খুনির বুলেটের শিকার হয়েছেন।

উপরাষ্ট্রপতি নাইডু এক টুইটে লিখেছেন, “জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী শিনজো আবের মৃত্যুতে শোকাহত। মিঃ আবে ভারত-জাপান সম্পর্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর পরিবারের সদস্যদের এবং জাপানের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা।”শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন শিনজো। পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা পেশের সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা শেষমেশ ব্যর্থ হয়ে গেল। প্রয়াত হয়েছন শিনজো।

Releated Posts

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top