News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:ট্রেন থেকে কংসাবতীতে পড়ে যাওয়া রেলকর্মীর দেহ উদ্ধার একদিন পর
Image

Accident:ট্রেন থেকে কংসাবতীতে পড়ে যাওয়া রেলকর্মীর দেহ উদ্ধার একদিন পর

কলকাতা, ৮ জুলাই (হি. স.) : প্রায় ২৩ ঘণ্টার পর কংসাবতী নদী থেকে উদ্ধার হল নিখোঁজ রেলকর্মীর মৃতদেহ। বৃহস্পতিবার রেলব্রিজের উপরে কাজ করার সময় তিনি সেখান থেকে নীচে পড়ে যান।

বৃহস্পতিবার কংসাবতী নদীর উপরে রেলব্রিজে কাজ করছিলেন রেলের ট্র্যাকম্যান তাপস দাস (৪৫)। ওই কাজ চলাকালীন সকাল ৯.৫৫ নাগাদ এসে পড়ে আরণ্যক এক্সপ্রেস। ট্রেন এসে যাওয়ায় লাইন থেকে সরে দাঁড়ান তাপসবাবু। কিন্তু ট্রেনের ঝাঁকুনিতে সংকীর্ণ জাগায় ভারসাম্য রাখতে না পেরে কংসাবতী নদীতে পড়ে তলিয়ে যান তিনি। ওই ঘটনার পর থেকেই তল্লাশিতে নামে এনডিআরএফের টিম। ডুবুরি নামিয়ে জোরদার তাল্লাশি চালানো হয়। গতকাল সারা দিনের পর রাতেও চলে তল্লাশি। শুক্রবার সকালে তাপসবাবুর মৃতদেহ উদ্ধার হয়। মৃত রেল কর্মী দেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে গ্রামীন থানার পুলিশ।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top