News Flash

  • Home
  • প্রধান খবর
  • Molestation:ফের ট্রেনের মধ্যে মহিলাকে উত্যাক্ত করার অভিযোগ, এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ডাল জিআরপি
Image

Molestation:ফের ট্রেনের মধ্যে মহিলাকে উত্যাক্ত করার অভিযোগ, এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ডাল জিআরপি

দুর্গাপুর, ৮ জুলাই (হি. স.) ফের ট্রেনে যাত্রী সুরক্ষায় প্রশ্ন উঠল। লোকাল ট্রেনে মহিলাকে উত্যাক্ত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল অন্ডাল জিআরপি। ট্রেনের মধ্যে একের পর এক মহিলাকে নিগ্রহের ঘটনায় যাত্রী নিরাপত্তায় উঠল প্রশ্ন। ঘটনাকে ঘিরে রীতি মতো চাঞ্চল্য ছড়িয়েছে রেলের বর্ধমান-আসানসোল শাখায়। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।

জিআরপি সুত্রে জানা গেছে, ধৃতের নাম রঞ্জিত কুমার দে। উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা। ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার রাত্রে বর্ধমান-আসানসোল লোকাল ট্রেনে করে বাড়ি ফিরছিলেন দুর্গাপুর “এ” জোনের বাসিন্দা এক মহিলা। ওইসময় ট্রেনের মধ্যে রঞ্জিত কুমার দে নামে এক যাত্রি তাকে উত্যাক্ত করছিল বলে অভিযোগ। ট্রেনের অন্য যাত্রীরা অভিযুক্ত ব্যক্তিকে ধরে অন্ডাল জিআরপির হাতে তুলে দেয়। এবং নিগৃহীত মহিলা জিআরপি থানায় অভিযুক্ত ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে জিআরপি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন। প্রসঙ্গত, কয়েকদিন আগে রাত্রে হাওড়া থেকে কালকা মেলে বাড়ি ফেরার সময় এক জওয়ানের হাতে শ্লিলতাহানির শিকার হয় দুর্গাপুরের এক কিশোরী।
অভিযোগ, দুর্গাপুর আসার আগে এসএসবি ব্যাটালিয়নের ধীরেন্দ্র কুমার মিশ্র নামে ওই জওয়ান তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে।আরও অভিযোগ ট্রেনের মধ্যে ওই জওয়ান মদ্যপ ও অশ্লীল অর্ধননগ্ন অবস্থায় ঘুরছিল। অন্যান্য যাত্রীরা প্রতিবাদ করায়, তার সহকর্মীরা শুধু একটা প্যান্ট পরিয়ে দেয়। তবুও মদ্যপ অবস্থায় বেপরওয়া ঘুরছিল বলে অভিযোগ। তারপর দুর্গাপুর স্টেশনে ট্রেন পৌঁছাতেই অভিযুক্ত ওই জওয়ান বাথরুমের ভেতর ঢুকে পড়ে। দুর্গাপুর স্টেশনে আরপিএফ অফিসারকে ঘটনার অভিযোগ জানানোর পর, তাকে বাথরুম থেকে বের করা হয়। পুলিশ তখনই ওই কিশোরীর বয়ান রেকর্ড করে। এবং ওই জওয়ানকে গ্রেফতার করে নিয়ে যায় অণ্ডালের জিআরপি অফিসে। পরদিন তাকে আদালতে পেশ করে। এদিকে ট্রেনের মধ্যে একের পর এক মহিলা নিগ্রহের ঘটনায় যাত্রী সুরক্ষায় প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top