News Flash

  • Home
  • দিনের খবর
  • কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল; মৃত্যু জঙ্গির, শহিদ সেনা জওয়ান
Image

কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল; মৃত্যু জঙ্গির, শহিদ সেনা জওয়ান

শ্রীনগর, ৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনাবাহিনী। শুক্রবার কুপওয়ারা জেলার তাঙধার সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা, সেই প্রচেষ্টা বানচাল করে এক জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। জঙ্গিদের পাল্টা হামলায় মৃত্যু হয়েছে একজন সেনা জওয়ানের। শহিদ সেনা জওয়ানের নাম-জসবীর সিং। তিনি ৬ জম্মু-কাশ্মীর রাইফেলসের সদস্য ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার কুপওয়ারা জেলার তাঙধার সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সতর্ক সেনাবাহিনী সেই প্রচেষ্টা রুখে দেয়, সেনা জওয়ানরা গুলি চালালে মৃত্যু হয় এক জঙ্গির। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন জসবীর সিং নামে একজন সেনা জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি একে-৪৭ রাইফেল, ৪টি পিস্তল, তিনটি একে-৪৭ ম্যাগাজিন, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ৫টি হ্যান্ড গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top