News Flash

Kailashahar:স্ত্রীর দায়ের কোপে রক্তাক্ত স্বামী

আগরতলা, ৭ জুলাই (হি. স.) : বদলাচ্ছে সময়। এখন স্ত্রীর দায়ের কোপে স্বামী রক্তাক্ত হন। পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রীর হাতে রক্তাক্ত হয়েছেন স্বামী। স্বামীর মাথায় ধারালো দা দিয়ে এলোপাথাড়ি আঘাত করেছেন স্ত্রী। রক্তাক্ত স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা কৈলাশহরের ইসবপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াগাঁও এলাকায়। 

ঘটনার বিবরণে জানা গেছে, আব্দুল করিম পেশায় একজন রাজমিস্ত্রি। দশ বছর আগে ফটিকরাই এর বাসিন্দা রুজিনা বেগমকে সামাজিকভাবে বিয়ে করেছিলেন তিনি। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে এলাকাবাসী জানিয়েছে।

বুধবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে বলে জানিয়েছেন আব্দুল করিমের মা। এই ঝগড়ার ফলে একসময় স্ত্রী রুজিনা বেগম স্বামী আব্দুল করিমের মাথার পেছন দিকে ধারালো দা দিয়ে আঘাত করেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আবদুল।এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রুজিনা বেগম। আব্দুল করিমের মা জানিয়েছেন, প্রায়শই স্বামীর উপর চড়াও হতেন রুজিনা। প্রায় মাস দুয়েক আগেও  একবার ধারালো অস্ত্র নিয়ে স্বামীর উপর চড়াও হয়েছিলেন রুজিনা। সেই যাত্রায় বেঁচে গেলেও এই বার আর রক্ষা হলো না। গুরুতর আহত হয়েছে ছেলে, আর্তনাদ করে উঠেন মা।  এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। 

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top