News Flash

  • Home
  • বিদেশ
  • বালিতে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, সীমান্ত পরিস্থিতি-সহ নানা বিষয়ে আলোচনা
Image

বালিতে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, সীমান্ত পরিস্থিতি-সহ নানা বিষয়ে আলোচনা

বালি, ৭ জুলাই (হি.স.): ইন্দোনেশিয়ার বালিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৃহস্পতিবার প্রায় এক ঘন্টা ধরে তাঁদের মধ্যে কথা হয়েছে। আলোচনায় উঠে এসেছে ভারত-চিন সীমান্ত পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়। পড়ুয়া ও বিমান নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ইন্দোনেশিয়ার বালিতে রয়েছেন এখন, ৮ জুলাই অবধি বালিতেই থাকবেন তিনি। জি-২০ বিদেশ মন্ত্রীদের বৈঠকে অংশ নিতেই বালি সফর তাঁর।

এদিন সকালে বালিতে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। টুইট করে এস জয়শঙ্কর নিজেই জানিয়েছেন, “বালিতে আমার দিন শুরু হয়েছে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। আলোচনা চলে এক ঘণ্টা। সীমান্ত পরিস্থিতি সম্পর্কিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সুনির্দিষ্ট বিষয়গুলিতে মনোনিবেশ করা হয়েছে। এছাড়াও পড়ুয়া এবং ফ্লাইট-সহ অন্যান্য বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।”

Releated Posts

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

হিমালয়ের জলবায়ু সহনশীলতা বাড়াতে নেপাল-ভারত-চীন ব্যবস্থার প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রী শাহের

কাঠমান্ডু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে নেপাল, ভারত ও চীনকে…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top