ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই।।
জয় পেলো চিকন থলী এফ সি। পরাজিত করলো মিলাতি বরজ কলোনি একাদশকে। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বড়পাথরি স্কুল মাঠে অনুষ্ঠিত আসরের বৃহস্পতিবার দুদল মুখোমুখি হয়। শুরু থেকেই চিকন থলী এফ সি-র ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে শুরু থেকেই ছিলো এগিয়ে। চিকন থলী এফ সি দল জয়লাভ করে ৩-০ গোলে। বিজয়ী দলের পক্ষে রাজু মারাক, আকাশ জমাতিয়া গোল করেন। অপর গোলটি হয় আত্মঘাতি। খেলা পরিচালনা করেন সুশান্ত দেবনাথ। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি ছাড়া প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা।

Belonia:বিলোনিয়ায় ফুটবল, জয়ী চিকন থলী
Tags:

















