News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Pathology :ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা প্যাথলজি ল্যাবের বিরুদ্ধে মাঠে নামল প্রশাসন
Image

Pathology :ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা প্যাথলজি ল্যাবের বিরুদ্ধে মাঠে নামল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷  রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে প্যাথলজি ল্যাব৷ স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই এ ধরনের বহু প্যাথলজি ল্যাব গড়ে ওঠার খবর মিলেছে৷ স্বাস্থ্য দপ্তরের কাছেও এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর এসব বেআইনি প্যাথলজি ল্যাবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে৷ 

বুধবার পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ সংগীতা চক্রবর্তী নেতৃত্বে স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল আগরতলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেআইনি প্যাথলজি ল্যাবগুলির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেন৷ এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঙ্গীতা চক্রবর্তী জানান, তাদের কাছে খবর রয়েছে আগরতলা শহর এলাকাতেই ৫০টির বেশি বেআইনি প্যাথলজি ল্যাব গড়ে উঠেছে৷ এসব ল্যাবের বৈধ কোন কাগজপত্র নেই৷ অথচ তারা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ এ ধরনের ল্যাবে রক্তসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন বলেও তিনি স্বীকার করেন৷ সেজন্যই স্বাস্থ্য দপ্তর এ ধরনের বেআইনি ল্যাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে৷ 

তিনি জানান আজ বেশ কয়েকটি প্যাথলজি ল্যাবে তালা দেওয়া হয়েছে৷ বেআইনি এসব ল্যাবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান৷ শুধু রাজধানী আগরতলা শহরেই নয় রাজ্যের বিভিন্ন মহকুমাতে এভাবে বেআইনিভাবে ল্যাব গড়ে ওঠার কথাও তিনি স্বীকার করেছেন৷ উল্লেখ্য রাজ্যের সাধারণ মানুষ রক্ত পরীক্ষার সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য বিভিন্ন বেসরকারি ল্যাবে যান৷ সাধারণ মানুষের এসব বেআইনি প্যাথলজি ল্যাব সম্পর্কে তেমন কোন অভিজ্ঞতা থাকার কথা নয়৷ কারণ স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া এ ধরনের ল্যাব খুলে বসার সাহস দেখাবে তা সাধারণ মানুষ ভাবতেও পারেন না৷ অথচ আইন-কানুনের তোয়াক্কা না করে একাংশের লোকজন বেআইনিভাবে ল্যাব খুলে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে৷ এর বিরুদ্ধে অভিযানে নেমেছে স্বাস্থ্য দপ্তর৷ এ ধরনের অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে৷ 

উল্লেখ্য রক্ত পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা করাতে গিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়তই ঠকবাজদের খপ্পরে পড়তে বাধ্য হচ্ছেন৷ একই রক্ত পরীক্ষা কিংবা অন্যান্য পরীক্ষা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম রেট নেওয়া হয়েছে৷ আবার বিভিন্ন প্যাথলজি ল্যাবের পরীক্ষা নিরীক্ষার রিপোর্টও পৃথক পৃথক আসে৷ স্বাভাবিক কারণেই বিষয়টি চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে৷ বিনা অনুমতিতে গড়ে ওঠা এসব ল্যাবের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরী৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top