News Flash

  • Home
  • খেলা
  • Cricket:উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট রিক্রিয়েশনকে হারিয়ে রাজারবাগ ফাইনালে
Image

Cricket:উদয়পুরে প্রসেনজিৎ স্মৃতি ক্রিকেট রিক্রিয়েশনকে হারিয়ে রাজারবাগ ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই।। রিক্রিয়েশন সেন্টারের এ কি হাল হলো। মাত্র ৩০ রানে ফুরিয়ে গেল তাদের ইনিংস। প্রথম সেমিফাইনাল ম্যাচূ রাজারবাগ প্লে সেন্টার সহজ জয় ছিনিয়ে ফাইনালে পৌঁছেছে। ব্যাটিং ব্যর্থতার দায়ে হেরে বিদায় রিক্রিয়েশন সেন্টারের। উদয়পুর ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত প্রসেনজিৎ-স্মৃতি সিনিয়র ক্লাব ক্রিকেটের সেমিফাইনাল পর্যায়ের খেলা চলছে। জামজুরি মাঠে ম্যাচ। বৃষ্টি জনিত কারণে আগেই ম্যাচের ওভার কমিয়ে টি-টোয়েন্টি আদলে পরিবর্তন করা হয়েছে। ম্যাচ শুরুতে টস দিতে রাজারবাগ প্লে সেন্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় রিপ্রিয়েশন সেন্টারকে। পুরো ২০ ওভার খেলা সম্ভব হয়নি। ১৫.২ ওভার খেলে রিক্রিয়েশন সেন্টার মাত্র ৩০ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে কেউ দুই অঙ্কের রানে পৌঁছুতে পারেনি। রাজারবাগের কমল দাস তিন রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া, বাসু দাস ও সৌরভ দাস দুজনেই পাঁচ করে রান দিয়ে দুটি করে উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে রাজারবাগ প্লে সেন্টার অতি সহজেই ৪৭টি বল খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলীয় ২৭ রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে রাজারবাগ প্লে সেন্টার একটু থমকে দাঁড়ালেও পঞ্চম উইকেটের জুটিতে কৃতিদীপ্ত দাস ও তন্ময় ঘোষ দলকে জয় এনে দেয়। রিক্রিয়েশন সেন্টারের সুজন দাস তিনটি উইকেট পেয়েছে ১৫ রানের বিনিময়ে। দুর্দান্ত বোলিং-এর স্বীকৃতি স্বরূপ রাজারবাগের কমল দাস পেয়েছে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব। আগামীকাল বিরতি। ৮ জুলাই, শুক্রবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কিল্লা বরক কোচিং সেন্টার খেলবে বিবেক সংঘের বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top