News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি শপিং ফেস্টিভ্যালের দিন গোনা শুরু, কর্মসংস্থান তৈরির বিষয়ে আত্মবিশ্বাসী কেজরিওয়াল
Image

দিল্লি শপিং ফেস্টিভ্যালের দিন গোনা শুরু, কর্মসংস্থান তৈরির বিষয়ে আত্মবিশ্বাসী কেজরিওয়াল

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): রাজধানী দিল্লিতে আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষিত শপিং ফেস্টিভ্যাল। আগামী ২৮ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি (২০২৩ সালে) পর্যন্ত ৩০ দিন ব্যাপী দিল্লি শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। ৩০ দিনে ২০০টি কনসার্ট হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এই শপিং ফেস্টিভ্যালের ফলে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার জানিয়েছেন, “আগামী ২৮ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি (২০২৩ সালে) পর্যন্ত ৩০ দিন ব্যাপী দিল্লি শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। এটি হবে ভারতের সবচেয়ে বড় কেনাকাটার উৎসব। আমরা এখন এটি শুরু করছি। আমি আশা করছি, কয়েক বছরের মধ্যে আমরা এই শপিং ফেস্টিভালকে বিশ্বের বৃহত্তম কেনাকাটা উৎসবে পরিণত করব।”

কেজরিওয়াল আরও বলেছেন, “দিল্লি এবং এখাকার সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞ হওয়ার জন্য সমগ্র দেশের পাশাপাশি বিশ্ব থেকে মানুষজনকে আমন্ত্রণ জানানো হবে। এটি একটি অতুলনীয় কেনাকাটার অভিজ্ঞতা হবে। অনেক বেশি ছাড় দেওয়া হবে। সমগ্র দিল্লিকে সাজিয়ে তোলা হবে। প্রদর্শনীরও আয়োজন করা হবে।” কেজরিওয়াল এদিন ডিজিটাল সাংবাদিক সম্মেলনে আরও বলেছেন, “এই ফেস্টিভ্যালের মাধ্যমে দিল্লির অর্থনীতি চাঙ্গা হবে বলেই আমি মনে করছি। এটি দিল্লির ব্যবসায়ীদের জন্য একটি বিশাল সুযোগ হবে, ব্যবসা বাড়ানোর একটি সুযোগ পাবেন তাঁরা। দিল্লিকে আন্তর্জাতিক স্তরে উপস্থাপন করার জন্য এটি একটি বিশাল সুযোগ হবে। এই ফেস্টিভ্যাল হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top