News Flash

  • Home
  • দিনের খবর
  • রান্নার গ্যাসের দাম নিয়ে বাড়ানো কেন্দ্রকে আক্রমণ সিপিএম–র
Image

রান্নার গ্যাসের দাম নিয়ে বাড়ানো কেন্দ্রকে আক্রমণ সিপিএম–র

নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : বুধবার রান্নার গ্যাস সিলিন্ডারের দামের বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে আক্রমণ করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিএম। সরকার জনগণের জীবিকা উপর আক্রমণ করছে বলে এদিন টুইট বার্তায় জানিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি টুইটে বলেছেন, “জনগণের জীবিকার উপর মোদী সরকারের আক্রমণ নিন্দনীয়। সরকারের উচিত উচ্চবিত্তের উপর কর বসিয়ে সম্পদ সংগ্রহ করা, দরিদ্রদের হয়রানি না করে।”

প্রসঙ্গত, এদিন রান্নার গ্যাস ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। যেখানে ৫ কেজি সিলিন্ডারের দাম ১৮ টাকা বেড়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মূল্য বিজ্ঞপ্তি অনুসারে, এখন একটি অ-ভর্তুকিবিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১,০৫৩ টাকা হবে৷

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top