News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনার সংক্রমনে বড়সড় বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৩
Image

ত্রিপুরায় করোনার সংক্রমনে বড়সড় বৃদ্ধি, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৩

আগরতলা, ৫ জুলাই (হি. স.) : ত্রিপুরায় করোনার প্রকোপ তেজী রূপ নিচ্ছে। দীর্ঘ সময় পর সংক্রমণ ক্রমশ রুদ্র রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় একলাফে ১৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সারা দেশে করোনার প্রকোপের উর্দ্ধমুখী প্রবণতার মধ্যে ত্রিপুরায়ও সংক্রমণে মারাত্মক বৃদ্ধি ভয়াবহ পরিস্থিতির দিকেই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ২৫। আবারও পশ্চিম ত্রিপুরা জেলায় সংক্রমণের প্রকোপ বেশি বলেই প্রমাণ মিলছে। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১৭ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৭০৮ জনকে নিয়ে মোট ৭২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৫ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১.৭৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি।

তাতে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ২৫ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৯২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯৯১১ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার ৯৯.০৬ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৭ জন, ঊনকোটি জেলায় ৩ জন, সিপাহিজলা জেলায় ২ জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি চার জেলায় কেউ করোনা আক্রান্ত হননি। করোনার প্রকোপে মারাত্মক উর্দ্ধ গতি নতুন চিন্তাভাবনার প্রয়োজন বোধ করাচ্ছে। অবশ্য, ত্রিপুরা সরকার এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে দাবি করছে। এখনই, কোন নয়া পদক্ষেপ নেওয়া হবে না বলে স্বাস্থ্য দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

বনমালিপুরের তিন ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ, টিএসইসিএল-কে জরিমানা হাইকোর্টের

আগরতলা, ৮ আগস্ট: সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, তবুও পরিষেবায় দুর্ভোগ : মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের কোনও ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top