News Flash

  • Home
  • খেলা
  • অমরপুরে টি-২০ ক্লাব ক্রিকেটে গোমতি প্লে সেন্টার চ্যাম্পিয়ন
Image

অমরপুরে টি-২০ ক্লাব ক্রিকেটে গোমতি প্লে সেন্টার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা,  ৫ জুলাই।। স্বপ্ন অধরা রইলো আর সি সি-‌র। তিন তিনটি রান আউট মরশুমে প্রথম ট্রফি জয় থেকে বঞ্চিত করলো আর সি সিকে। টি-‌২০ ট্রফি ঘরে তুললো গোমতি প্লে সেন্টার। দুরন্ত বোলিং করে গোমতি প্লে সেন্টারকে অল্প রানে আটকে দিয়েও শেষ রক্ষা হলো না আর সি সি-‌র। হারলো ৬ রানে। অথচ বল হাতে দুরন্ত ছিলেন আর সি সি-‌র রিতেশ দাস। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ ক্রিকেটের ফাইনালে। রাঙ্গামাটি স্কুল মাঠে গোমতি প্লে সেন্টারের গড়া ৮৪ রানের জবাবে আর সি সি ৭৮ রান করতে সক্ষম হয়। এর আগে সিনিয়র ক্রিকেটেও বৃষ্টির জন্য রান রেটে ছিটকে যেতে হযেছিলো আর সি সিকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে আর সি সি-‌র বোলারদের আটোসাটো বোলিংয়ে গোমতি প্লে সেন্টার মাত্র ৮৪ রান করতে সক্ষম হয় ১৮.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে। দলের হয়ে ৭ এবং ৮ নম্বরে ব্যাট করতে নেমে চিরঞ্জীৎ দাস এবং রাহুল দাস যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর সম্ভবত ৫০ রানের গন্ডি পার হতো না। চিরঞ্জীৎ ২৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং রাহুল ১৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। আর সি সি-‌র পক্ষে রিতেশ দাস (‌৪/‌১৯), মনোজ দাশগুপ্ত (‌২/‌১৭) এবং পাপাই দাস (‌২/‌১৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৮ রান করতে সক্ষম হয় আর সি সি। দলের পক্ষে মনোজ দাশগুপ্ত ২৭ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং রতন জমাতিয়া ৪৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌‌‌ ২৬ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখেননি। গোমতি প্লে সেন্টারের পক্ষে দেবোত্তম ঘোষ (‌২/‌৬) এবং গোপাল দাশগুপ্ত (‌২/‌১৬) সফল বোলার। খেলা শেষে মাঠেই হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top