News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ার বড়পাথরিতে ফুটবল, কর্ণপাড়া বোমারি দল জয়ী
Image

বিলোনিয়ার বড়পাথরিতে ফুটবল, কর্ণপাড়া বোমারি দল জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।। জয় পেলো কর্ণপাড়া বোমারি বাদল। টাইব্রেকারে পরাজিত করলো এফ সি ব্রাদার্স ‘‌বি’‌দলকে। সুখেন চন্দ্র মজুমদার স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। বড়পাথরি স্কুল মাঠে অনুষ্ঠিত আসরের তৃতীয় দিন মঙ্গলবার দুদল মুখোমুখি হয়। শুরু থেকেই দুইদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। দুদলের ফুটবলাররাই বেশ কয়েকটা সুযোগ পেলেও আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেননি। নির্দিষ্ট সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায় শুরু হয় টাইব্রেকার। স্পটকিকে এপার বাংলা ও ওপার বাংলা দলের গোলরক্ষক সানু ত্রিপুরার হাত ধরে জয় ছিনিয়ে নেয়। ফলাফল ২-‌০। বিজয়ী দলের পক্ষে সানু ত্রিপুরা এবং অন্তর ত্রিপুরা গোল করেন। খেলা পরিচালনা করেন সুজিত দেবনাথ।  প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি ছাড়া প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ২৫ এবং ১৫ হাজার টাকা। ‌‌

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top