News Flash

  • Home
  • খেলা
  • উইম্বলডনের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ জোকোভিচের
Image

উইম্বলডনের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ জোকোভিচের

লন্ডন, ৫ জুলাই (হি. স.) : উইম্বলডনের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। জোকোভিচের অভিযোগ, প্রতিযোগিতা শুরু হতে দেরি হচ্ছে। সন্ধ্যা নামার পরে কোর্টের ছাদ ঢেকে দেওয়া হচ্ছে। তার ফলে দিনের শেষের দিকের ম্যাচে কোর্টের পরিবেশ বদলে যাচ্ছে। তাতে খেলতে সমস্যা হচ্ছে।

প্রি-কোয়ার্টার ফাইনালে অবাছাই টিম ভ্যান রিথোভেনকে চার সেটের লড়াইয়ে হারান জোকোভিচ। তাঁর পক্ষে খেলার ফল ৬-২, ৪-৬, ৬-১, ৬-২। খেলা শেষ হয় ইংল্যান্ডের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে। ছাদ ঢাকা সেন্টার কোর্টে কৃত্রিম আলোর নীচে খেলতে তাঁর অনেক সমস্যা হয়েছে বলে জানান জোকোভিচ।

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘‘আমি জানি না, খেলা কেন আগে শুরু হচ্ছে না। যদি সেন্টার কোর্টে শেষ ম্যাচ থাকে, তা হলে ছাদ ঢাকা কোর্টে খেলতে হচ্ছে। কৃত্রিম আলোর নীচে কোর্ট অনেক বেশি পিচ্ছিল হয়ে যাচ্ছে। খেলতে সমস্যা হচ্ছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেই অনেকটা সময় কেটে যাচ্ছে।’’ উইম্বলডনের মত প্রতিযোগিতা ইন্ডোর গেমে পরিণত হওয়া উচিত নয় বলেই মনে করেন তিনি।

জোকোভিচের অভিযোগের পরেও অবশ্য খেলার সময় বদলের কোনও সম্ভাবনা নেই। উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড ক্লাবের সিইও স্যালি বোল্টন বলেন, ‘‘টেনিস প্রতিযোগিতায় শুরুর সময়টা ঠিক থাকে। কিন্তু দিনের খেলা কখন শেষ হবে সেটা কারও হাতে থাকে না। এই অনিশ্চয়তার উপর নির্ভর করে আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারি না। তাই প্রতিযোগিতার সময় বদলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

খেলোয়াড়দের যাতে কোনও সমস্যা না হয় সে দিকে তাঁরা নজর রাখছেন বলে জানান স্যালি। তিনি বলেন, ‘‘খেলোয়াড়রা কোনও অভিযোগ করলে সে দিকে আমরা নিশ্চয় নজর রাখব। তবে খেলার সূচিতে বিশেষ কোনও বদল হবে না।’’

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top